1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে টঙ্গীতে ইউনিট বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল - dailymuktobhor24
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৪|
শিরোনামঃ
রাজশাহী পদ্মা আবাসিক এলাকায় কেয়ারটেকারের কাছ থেকে ২০৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১। মোরেলগঞ্জে অভিমানে লাইভে যুবকের আত্মহত্যা জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় পিটুনি, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার। রাজশাহীতে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজশাহী মেডিকেল কলেজে এফসিপিএস নোটিশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ। রাজশাহীর চর মাজারদিয়াড় ইজারার নামে চরম ভোগান্তি ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ: চরাঞ্চলবাসীর ক্ষোভ, স্থায়ী বাতিলের দাবি। পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে টঙ্গীতে ইউনিট বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ২, ২০২৬,
  • 56 Time View

আশিকুর রহমান: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের খরতৈল ইউনিট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার খরতৈল এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুল্লাহ মাতব্বর, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ হারুন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আশিক মিয়া, ৫১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল বাশার, যুবদল নেতা মেহরাব হোসেন সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, নেতৃত্ব ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork