1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহী মেডিকেল কলেজে এফসিপিএস নোটিশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ। - dailymuktobhor24
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৭|
শিরোনামঃ
রাজশাহী পদ্মা আবাসিক এলাকায় কেয়ারটেকারের কাছ থেকে ২০৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১। মোরেলগঞ্জে অভিমানে লাইভে যুবকের আত্মহত্যা জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় পিটুনি, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার। রাজশাহীতে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজশাহী মেডিকেল কলেজে এফসিপিএস নোটিশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ। রাজশাহীর চর মাজারদিয়াড় ইজারার নামে চরম ভোগান্তি ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ: চরাঞ্চলবাসীর ক্ষোভ, স্থায়ী বাতিলের দাবি। পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

রাজশাহী মেডিকেল কলেজে এফসিপিএস নোটিশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬,
  • 28 Time View

রাজশাহী মেডিকেল কলেজে এফসিপিএস নোটিশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ।

রাজশাহী ব্যুরো

এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত নোটিশ প্রত্যাহার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের জন্য বয়সসীমা ৩৪ বছর নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। বুধবার (৪ জুন) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা অংশ নেন। বিক্ষোভে বক্তারা বলেন, এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সাম্প্রতিক নোটিশ চিকিৎসকদের পেশাগত অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই দ্রুত ওই নোটিশ প্রত্যাহারের দাবি জানান তারা। এ সময় দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা ও হয়রানির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।বক্তারা আরও বলেন, দীর্ঘমেয়াদি শিক্ষা, ইন্টার্নশিপ ও বিশেষায়িত প্রশিক্ষণের কারণে চিকিৎসকরা কর্মজীবনে প্রবেশ করতে তুলনামূলক বেশি সময় নেন। এ বাস্তবতা বিবেচনায় বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের জন্য বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ করা প্রয়োজন।বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে বিপুল সংখ্যক মেডিকেল শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের চিকিৎসক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork