1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহী মেডিকেলে হামের পরই শিশুর শরীরে শনাক্ত ডেঙ্গু। - dailymuktobhor24
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৭|
শিরোনামঃ
রাজশাহী পদ্মা আবাসিক এলাকায় কেয়ারটেকারের কাছ থেকে ২০৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১। মোরেলগঞ্জে অভিমানে লাইভে যুবকের আত্মহত্যা জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় পিটুনি, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার। রাজশাহীতে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজশাহী মেডিকেল কলেজে এফসিপিএস নোটিশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ। রাজশাহীর চর মাজারদিয়াড় ইজারার নামে চরম ভোগান্তি ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ: চরাঞ্চলবাসীর ক্ষোভ, স্থায়ী বাতিলের দাবি। পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

রাজশাহী মেডিকেলে হামের পরই শিশুর শরীরে শনাক্ত ডেঙ্গু।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ২, ২০২৬,
  • 35 Time View

রাজশাহী মেডিকেলে হামের পরই শিশুর শরীরে শনাক্ত ডেঙ্গু।

শাহাদাত হোসেন
রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দেড় বছর বয়সী এক শিশুর শরীরে হামের পর ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছে। চলতি মৌসুমে রামেক হাসপাতালে শনাক্ত হওয়া এটি প্রথম ডেঙ্গু রোগী।শিশুটির নাম তাইবা। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা চৌধুরীপাড়া গ্রামে। হামের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর গত শুক্রবার রাতে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার রক্ত পরীক্ষার মাধ্যমে তার ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
শিশুটির বাবা জাহিদুল ইসলাম একজন দরিদ্র কৃষক। অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। গতকাল রাতে তিনি বলেন, একমাত্র সন্তানকে সুস্থ করে তুলতে যা প্রয়োজন, তিনি তা করতে প্রস্তুত।হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতে জ্বর ও কাশি নিয়ে শিশুটিকে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিনের মধ্যে তার শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয় এবং চিকিৎসকরা হাম শনাক্ত করেন। প্রায় ১২ দিন চিকিৎসার পর সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় এবং তাকে হামের টিকাও দেওয়া হয়।
তবে গত বুধবার আবারও জ্বর ও কাশি দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে শুক্রবার রাতে তাকে রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার গুরুত্ব বিবেচনায় আইসিইউতে স্থানান্তর করা হয়।রামেক হাসপাতালের আইসিইউর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল বলেন, “শনিবার রাউন্ডে গিয়ে দেখি শিশুটি অত্যন্ত দুর্বল। পরীক্ষার রিপোর্টে তার রক্তের শ্বেতকণিকার সংখ্যা অনেক বেশি, কিন্তু প্লাটিলেটের পরিমাণ ছিল আশঙ্কাজনকভাবে কম। এরপর আইসিইউর ল্যাবে পুনরায় বিভিন্ন পরীক্ষা করানো হয়, সঙ্গে ডেঙ্গু পরীক্ষাও করা হয়। রোববার পরীক্ষার ফলাফলে ডেঙ্গু পজিটিভ আসে। এটি এ মৌসুমে আমাদের হাসপাতালে প্রথম ডেঙ্গু রোগী।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork