1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। - dailymuktobhor24
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৬|
শিরোনামঃ
রাজশাহী পদ্মা আবাসিক এলাকায় কেয়ারটেকারের কাছ থেকে ২০৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১। মোরেলগঞ্জে অভিমানে লাইভে যুবকের আত্মহত্যা জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় পিটুনি, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার। রাজশাহীতে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজশাহী মেডিকেল কলেজে এফসিপিএস নোটিশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ। রাজশাহীর চর মাজারদিয়াড় ইজারার নামে চরম ভোগান্তি ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ: চরাঞ্চলবাসীর ক্ষোভ, স্থায়ী বাতিলের দাবি। পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬,
  • 30 Time View

রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ।

সেলিম রেজা
রাজশাহী

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে তাদের সব ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানান।বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। ঝটিকা মিছিলের মাধ্যমে ছাত্রলীগ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পুনরায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।এর আগে বুধবার সকালে রাজশাহীতে ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। নগরীর রাজপাড়া থানার সিটিহাট এলাকায় অনুষ্ঠিত ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিলটি বের করেন। মিছিলটি সিটিহাট এলাকার বাইপাস সড়ক প্রদক্ষিণ করে কিছু দূর এগিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক পরা ছিল।এদিকে, মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছে। ভিডিওতে কয়েকজনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা মিছিলের ভিডিও সংগ্রহ করেছে এবং তা বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, “সকাল ৮টার দিকে মিছিল হওয়ার তথ্য আমরা পেয়েছি। ভিডিও সংগ্রহ করা হয়েছে। ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork