1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী - dailymuktobhor24
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৪|
শিরোনামঃ
রাজশাহী পদ্মা আবাসিক এলাকায় কেয়ারটেকারের কাছ থেকে ২০৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১। মোরেলগঞ্জে অভিমানে লাইভে যুবকের আত্মহত্যা জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় পিটুনি, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার। রাজশাহীতে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজশাহী মেডিকেল কলেজে এফসিপিএস নোটিশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ। রাজশাহীর চর মাজারদিয়াড় ইজারার নামে চরম ভোগান্তি ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ: চরাঞ্চলবাসীর ক্ষোভ, স্থায়ী বাতিলের দাবি। পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬,
  • 29 Time View

পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার, খিলক্ষেত

রাজধানীর খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী গ্রাম মস্তুল ও ডেলনা এলাকায় পৈত্রিক সম্পত্তির ওপর গড়ে ওঠা ‘সবুজ বাংলা মৎস্য খামার’কে কেন্দ্র করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম কাউসার

অভিযুক্তরা হলেন মৃত লাইছ উদ্দিনের দুই ছেলে মোঃ রাকিব ও দুলাল।

ভুক্তভোগী খামারি কাউসার জানান, দীর্ঘদিন ধরে তিনি তাদের পৈত্রিক সম্পত্তিতে ‘সবুজ বাংলা মৎস্য খামার’ পরিচালনা করে আসছেন। কয়েক মাস আগে এলাকার মৃত লাইছ উদ্দিনের সন্ত্রাসী ছেলে রাকিব ও দুলাল তার কাছে খামার পরিচালনার জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা লোকজন নিয়ে খামারে প্রবেশ করে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

কাউসারের দাবি, এরপর থেকে বিভিন্ন সময় খামারের কার্যক্রমে বাধা দেওয়া, কর্মচারীদের ভয়ভীতি ও মারধর করা এবং খামারে প্রবেশ করলে তাকে হত্যা করে লাশ পানিতে ডুবিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, মৎস্য খামারের জন্য কাউসার নিজস্ব জমির পাশাপাশি আশপাশের কিছু জমি লিখিত চুক্তির মাধ্যমে ভাড়া নিয়েছেন। তবে অভিযুক্তরা বিভিন্নভাবে জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে চুক্তি বাতিলের চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাকিব ও দুলালের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া রাকিব বিএনপির ৪৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি এবং দুলাল ৪৩ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিটের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত রাকিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা কাউকে হুমকি বা চাঁদা দাবি করিনি।

ভুক্তভোগী কাউসার বর্তমানে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork