1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - dailymuktobhor24
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৫|
শিরোনামঃ
রাজশাহী পদ্মা আবাসিক এলাকায় কেয়ারটেকারের কাছ থেকে ২০৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১। মোরেলগঞ্জে অভিমানে লাইভে যুবকের আত্মহত্যা জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় পিটুনি, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার। রাজশাহীতে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজশাহী মেডিকেল কলেজে এফসিপিএস নোটিশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ। রাজশাহীর চর মাজারদিয়াড় ইজারার নামে চরম ভোগান্তি ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ: চরাঞ্চলবাসীর ক্ষোভ, স্থায়ী বাতিলের দাবি। পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ৩, ২০২৬,
  • 27 Time View

মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কলি আক্তার,

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে “নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ জুন ২০২৬) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলার রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) মোরেলগঞ্জ-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভাটি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায়, এফসিডিও’র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু এবং সঞ্চালনা করেন নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর সমন্বয়কারী ও পৌর মহিলা দলের সভাপতি মুক্তা খানম মাহমুদা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর সহ-সমন্বয়কারী সেফালি আক্তার

পিএফজি সদস্য কলি আক্তার উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল নাইম, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য জান্নাতি আক্তার মিম, ইসরাত জাহান তৈয়বা সহ স্থানীয় নারী উদ্যোক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।
আলোচনা সভায় বক্তারা বলেন, “নারীর প্রতি সহিংসতা শুধু একটি ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়; এটি সমাজের সামগ্রিক অগ্রগতি ও শান্তির জন্য একটি বড় অন্তরায়। সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তারা আরও বলেন, “নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে।”
বক্তারা উল্লেখ করেন, “একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও মানবিক সমাজ গঠনে নারী-পুরুষ নির্বিশেষে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নীরবতা নয়, সচেতনতা, সহমর্মিতা ও সম্মিলিত সামাজিক প্রতিরোধই হতে পারে সহিংসতা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

সভাপতির বক্তব্যে সাবিনা ইয়াসমিন বলেন, “নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন,
উক্ত সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork