1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
অগ্নিকাণ্ডে মা-শিশুসহ চারজনের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে বিচার দাবিতে মানববন্ধন - dailymuktobhor24
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৫|
শিরোনামঃ
রাজশাহী পদ্মা আবাসিক এলাকায় কেয়ারটেকারের কাছ থেকে ২০৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১। মোরেলগঞ্জে অভিমানে লাইভে যুবকের আত্মহত্যা জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় পিটুনি, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার। রাজশাহীতে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজশাহী মেডিকেল কলেজে এফসিপিএস নোটিশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ। রাজশাহীর চর মাজারদিয়াড় ইজারার নামে চরম ভোগান্তি ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ: চরাঞ্চলবাসীর ক্ষোভ, স্থায়ী বাতিলের দাবি। পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

অগ্নিকাণ্ডে মা-শিশুসহ চারজনের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে বিচার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ৩, ২০২৬,
  • 26 Time View

অগ্নিকাণ্ডে মা-শিশুসহ চারজনের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে বিচার দাবিতে মানববন্ধন

নাটোর (বড়াইগ্রাম) প্রতিনিধি:

দীর্ঘ তিন বছর আগে সংঘটিত এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে একই পরিবারের মা ও শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনায় নতুন করে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী।
জানা গেছে, ২০২৩ সালের ৭ মার্চ ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে একই পরিবারের চার সদস্য প্রাণ হারান। দীর্ঘদিন পর সম্প্রতি নিহত পরিবারের বড় ভাই মোহাম্মদ আলী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, ঘটনাটি দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল।
এ অভিযোগের প্রেক্ষিতে গত ১ জুন ২০২৬ সোমবার মোহাম্মদ আলীর নেতৃত্বে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, অভিযুক্ত মোহাম্মদ ওলীউল্লাহ তার বড় ভাইয়ের স্ত্রী রেখা বেগমের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ওই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যা করা হয় বলে তাদের দাবি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ ওলীউল্লাহ। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বাড়িতে থাকা আসবাবপত্র এবং আমার পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আমি থানায় একটি অভিযোগ করেছিলাম। সেই ঘটনার জের ধরে একটি পুরোনো ও মীমাংসিত বিষয়কে সামনে এনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork