
নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পত্রিকার সংশ্লিষ্ট সকল কলাকুশলী, পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন “দৈনিক মুক্ত ভোর ২৪” পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফুল ইসলাম।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আযহা আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের অনন্য উৎসব। এই উৎসব মানুষে মানুষে ভেদাভেদ, হিংসা ও বিদ্বেষ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে সুদৃঢ় করে।”
তিনি আরও বলেন,
“পবিত্র ঈদুল আযহার মহান শিক্ষা ও আদর্শ আমাদের চিন্তা-চেতনা ও কর্মে প্রতিফলিত করতে হবে। কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ, মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধ পরিহার করে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।”
তিনি বলেন,
“প্রতিবছর ঈদ আমাদের জীবনে আনন্দ, ভালোবাসা ও কল্যাণের বার্তা নিয়ে আসে। এই দিনে সকল বিভেদ ভুলে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি। মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন সবাইকে সুস্থতা, নিরাপত্তা ও শান্তিতে রাখেন।”
সবশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন,
“ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি। সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।”
শুভেচ্ছান্তে :
মোঃ আশরাফুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক
“দৈনিক মুক্ত ভোর ২৪”