1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা দিলেন যুবদল নেতা আজিজুর রহমান টিপু - dailymuktobhor24
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৩৩|
শিরোনামঃ
রাজশাহীতে অভিনব কায়দায় ভ্যানগাড়িতে মাদক পাচার, পুলিশি অভিযানে গ্রেফতার ৩। রাজশাহীতে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালিত ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক। রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ মাননীয় সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু শেখের ঈদ শুভেচ্ছা: ত্যাগ ও মানবিকতার আহ্বানে শ্রমিক দল নেতা আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা রাজশাহীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা বাণী কালীগঞ্জে কিশোরী ধর্ষণ: পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার কালীগঞ্জ বাইক রাইডার্সের উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত

ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা দিলেন যুবদল নেতা আজিজুর রহমান টিপু

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২৫, ২০২৬,
  • 18 Time View

ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা দিলেন যুবদল নেতা আজিজুর রহমান টিপু

আশিকুর রহমান : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে বসবাসরত সকল শ্রেণি-পেশার মানুষ ও নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান টিপু।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভ্রাতৃত্ববোধ, সাম্য ও মানবিক মূল্যবোধের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সমানভাবে সেই আনন্দে অংশ নিতে পারে।
তিনি আরও বলেন, ত্যাগের এই মহান শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার ভিত্তি গড়ে তোলে। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।
আজিজুর রহমান টিপু আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ ও সৌহার্দ্য সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়বে এবং দেশবাসীর জীবনে বয়ে আনবে শান্তি ও সমৃদ্ধি।
তিনি সর্বস্তরের জনগণকে আন্তরিক “ঈদ মোবারক” জানিয়ে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork