1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
ত্যাগ ও মানবিকতার আহ্বানে শ্রমিক দল নেতা আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা - dailymuktobhor24
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৩৩|
শিরোনামঃ
রাজশাহীতে অভিনব কায়দায় ভ্যানগাড়িতে মাদক পাচার, পুলিশি অভিযানে গ্রেফতার ৩। রাজশাহীতে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালিত ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক। রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ মাননীয় সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু শেখের ঈদ শুভেচ্ছা: ত্যাগ ও মানবিকতার আহ্বানে শ্রমিক দল নেতা আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা রাজশাহীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা বাণী কালীগঞ্জে কিশোরী ধর্ষণ: পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার কালীগঞ্জ বাইক রাইডার্সের উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত

ত্যাগ ও মানবিকতার আহ্বানে শ্রমিক দল নেতা আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৭, ২০২৬,
  • 19 Time View

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টঙ্গীতে বসবাসরত সর্বস্তরের মানুষ ও নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং টঙ্গী পশ্চিম মেট্রো থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম (আমির)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি ধর্মীয় উৎসব। এই ঈদ ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি এবং মহান আল্লাহ তায়ালার প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলিম বিশ্বে উদযাপিত হয় এই পবিত্র ঈদ।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা-বিদ্বেষ ও অসহিষ্ণুতার পরিবর্তে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। ঈদুল আযহার শিক্ষা মানুষের মাঝে মানবিক চেতনা জাগ্রত করুক এবং ত্যাগ ও কুরবানির মহিমায় আলোকিত হোক সবার জীবন।

আমিরুল ইসলাম (আমির) বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই সবার দায়িত্ব। সমাজের বিত্তবান মানুষ যদি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে। কুরবানির পশুর মাংস সঠিকভাবে বণ্টনের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিসহ বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork