
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে বসবাসরত সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গী পশ্চিম থানা ৫১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আশিক মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ৫১ নম্বর ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি কোরবানির প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শুধু পশু কোরবানি করাই যথেষ্ট নয়; আমাদের অন্তরের অহংকার, হিংসা, লোভ ও সংকীর্ণ মানসিকতাকেও কোরবানি দিতে হবে। আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের বিকাশই হোক এই ঈদের মূল শিক্ষা।”
মোঃ আশিক মিয়া আরও বলেন, পবিত্র ঈদুল আজহা সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করুক। সব ধরনের বিভেদ ভুলে মানুষ যেন একে অপরের পাশে দাঁড়ায় এবং একটি মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
তিনি ৫১ নম্বর ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সমাজের সামর্থ্যবানদের প্রতি তিনি দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সবশেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করেন।