1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ। - dailymuktobhor24
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৩৪|
শিরোনামঃ
রাজশাহীতে অভিনব কায়দায় ভ্যানগাড়িতে মাদক পাচার, পুলিশি অভিযানে গ্রেফতার ৩। রাজশাহীতে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালিত ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক। রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ মাননীয় সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু শেখের ঈদ শুভেচ্ছা: ত্যাগ ও মানবিকতার আহ্বানে শ্রমিক দল নেতা আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা রাজশাহীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা বাণী কালীগঞ্জে কিশোরী ধর্ষণ: পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার কালীগঞ্জ বাইক রাইডার্সের উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত

রাজশাহীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ।

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৭, ২০২৬,
  • 19 Time View

রাজশাহীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ।

শাহাদাত হোসেন
রাজশাহী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঈদের নামাজ আদায় করেছেন কয়েকজন মুসল্লি। বুধবার (২৭ মে) সকাল ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের জামাতে ইমামতি করেন কৃষ্ণপুর এলাকার বাসিন্দা রহিম গাজী। তবে জামাতে মুসল্লির উপস্থিতি ছিল খুবই কম। নারী-পুরুষ মিলিয়ে মোট পাঁচজন ঈদের নামাজে অংশ নেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। নামাজ শেষে অংশগ্রহণকারী মুসল্লিরা জানান, তারা কয়েক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। আগে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপন করলেও বর্তমানে তারা সৌদি আরবে ঈদ ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের জামাতে অংশ নিচ্ছেন।
ঈদের নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামাতের ইমাম রহিম গাজী। তিনি বলেন, ‘অনেকেই মনে করেন সৌদি আরবে ঈদ হওয়ায় আমরাও ঈদ করছি। বিষয়টি আসলে এমন নয়। চাঁদ শুধু একটি দেশের জন্য ওঠে না, বরং সারা বিশ্বের জন্যই উদিত হয়। যেদিন চাঁদ ওঠে, সেদিন থেকেই নতুন মাস শুরু হয়। পৃথিবীর ভৌগোলিক অবস্থানের কারণে সব দেশে একই সময়ে চাঁদ দেখা যায় না। কিন্তু চাঁদের অস্তিত্ব ও উদয়ের বিষয়টি সবার জন্যই একই।’ তিনি বলেন, ‘চাঁদ দেখতে না পাওয়ার কারণে কোনো এলাকায় নতুন মাসের ঘোষণা দেরিতে হতে পারে। তবে চাঁদ উদিত হওয়ার পর থেকেই নতুন মাস কার্যকর হয় বলে আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করছি।’
এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশে পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হবে। সে অনুযায়ী দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork