1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
ভূমিসেবা মেলা ২০২৬ উদযাপন, আয়োজনে (ভূমি) প্রশাসন। - dailymuktobhor24
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:২৪|
শিরোনামঃ
রাজশাহী পদ্মা আবাসিক এলাকায় কেয়ারটেকারের কাছ থেকে ২০৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১। মোরেলগঞ্জে অভিমানে লাইভে যুবকের আত্মহত্যা জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় পিটুনি, ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার। রাজশাহীতে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজশাহী মেডিকেল কলেজে এফসিপিএস নোটিশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ। রাজশাহীর চর মাজারদিয়াড় ইজারার নামে চরম ভোগান্তি ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ: চরাঞ্চলবাসীর ক্ষোভ, স্থায়ী বাতিলের দাবি। পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

ভূমিসেবা মেলা ২০২৬ উদযাপন, আয়োজনে (ভূমি) প্রশাসন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১৯, ২০২৬,
  • 50 Time View

ভূমিসেবা মেলা ২০২৬ উদযাপন, আয়োজনে (ভূমি) প্রশাসন।

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুর কালিয়াকৈর ভূমিসেবা মেলা ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১২টায় কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক ও কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহারিয়ার, কালিয়াকৈর সাবরেজিস্টার মোঃ কামরুল হাসান সরকার, কালিয়াকৈর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব,মোঃ মিজানুর রহমান, সাংবাদিকসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ করে ভূমিসেবা মেলার কার্যক্রমকে স্বাগত জানান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভূমিসেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে।

র‍্যালি শেষে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি)কে উদ্দেশ্য করে বলেন, সাধারণ মানুষ যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ নজর রাখতে হবে। তিনি আরও বলেন, গাজীপুর জেলায় বন বিভাগের জমি বেশি থাকায় ডিমার্কেশন সংক্রান্ত জটিলতায় সাধারণ মানুষকে দীর্ঘদিন ঘুরতে হয়। এ ধরনের ভোগান্তি দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এমপি মহোদয়ের সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন
ফকির এরশাদ শাহ, জনাব মোঃ মিজানুর রহমান শেলী, আবুল কালাম আজাদ, সাংবাদিক নাজিম উদ্দন সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা
এমপি মহোদয় অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভূমিসেবা মেলা ২০২৬-এর সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork