1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে টঙ্গীতে আনন্দ মিছিল - dailymuktobhor24
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:৩০|
শিরোনামঃ
কোনাবাড়ীতে যুবকের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে টঙ্গীতে আনন্দ মিছিল কাউন্টার ন্যারেটিভ সেলের রাজশাহী বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক হলেন সামিউল করিম পুলিশ বক্সের সামনে সাংবাদিকের ওপর হামলা, জড়িত সকলের গ্রেফতার দাবি আএাই ডেংগু প্রতিরোধে সচেতনামূলক র‍্যালি: মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান  সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’র রাজশাহী পদ্মা আবাসিক এলাকায় কেয়ারটেকারের কাছ থেকে ২০৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১। মোরেলগঞ্জে অভিমানে লাইভে যুবকের আত্মহত্যা জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে টঙ্গীতে আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ৭, ২০২৬,
  • 31 Time View

আশিকুর রহমান : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গাজীপুরের টঙ্গীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল।

শনিবার বিকেলে টঙ্গীর কাদেরিয়া স্কুলের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নবগঠিত কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল হোসেন মন্ডল বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার চলমান আন্দোলনকে আরও বেগবান করতে যুবদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবসমাজ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। দলের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

এ সময় নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন-সহ সকল নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, যুবদলের নতুন কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও গতিশীল হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেষে নবগঠিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দের সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork