1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
পুলিশ বক্সের সামনে সাংবাদিকের ওপর হামলা, জড়িত সকলের গ্রেফতার দাবি - dailymuktobhor24
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:০৬|
শিরোনামঃ
কোনাবাড়ীতে যুবকের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে টঙ্গীতে আনন্দ মিছিল কাউন্টার ন্যারেটিভ সেলের রাজশাহী বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক হলেন সামিউল করিম পুলিশ বক্সের সামনে সাংবাদিকের ওপর হামলা, জড়িত সকলের গ্রেফতার দাবি আএাই ডেংগু প্রতিরোধে সচেতনামূলক র‍্যালি: মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান  সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’র রাজশাহী পদ্মা আবাসিক এলাকায় কেয়ারটেকারের কাছ থেকে ২০৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১। মোরেলগঞ্জে অভিমানে লাইভে যুবকের আত্মহত্যা জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

পুলিশ বক্সের সামনে সাংবাদিকের ওপর হামলা, জড়িত সকলের গ্রেফতার দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ৬, ২০২৬,
  • 34 Time View

আশিকুর রহমান : গাজীপুর চৌরাস্তা পুলিশ বক্সের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপস্থিতিতে একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। হামলার শিকার হয়েছেন স্টার নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবু।
ঘটনার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে পুলিশ বক্সের অদূরেই, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কীভাবে একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা চালানোর সাহস পেল দুর্বৃত্তরা? এ ঘটনায় কর্তব্যরত পুলিশ সদস্যদের ভূমিকা নিয়েও আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, ঘটনার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তবে সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের দাবি, হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তাদের মতে, শুধু একজনকে গ্রেফতার করলেই দায় শেষ হয় না; হামলার পেছনে থাকা প্রত্যেক ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে হবে।
সাংবাদিক নেতারা বলেন, সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর বারবার হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, সাংবাদিকের ওপর হামলা মানে সত্য ও তথ্য প্রকাশের ওপর হামলা। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এদিকে স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল ঘটনার সঙ্গে জড়িত সকল হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork