1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ভবন নির্মাণের অভিযোগ; বসতঘরের টিনের চাল ভেদ করে ঘরে পড়ে ইট - dailymuktobhor24
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:০২|
শিরোনামঃ
কৃষকদের সরকারি সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ, কলমাকান্দায় মানববন্ধন শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, সীসা উৎপাদনের যন্ত্র জব্দ জোনাইল ইউনিয়নে এমপি প্রতিনিধি রুবেলকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ রাজশাহীতে অস্বস্তি কাটবে আরও কিছুদিন পর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম আরএমপি কমিশনারের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান। বিভিন্ন অপরাধে যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে জড়িত ১৩ জন গ্রেফতার। রাজধানীতে ট্রাফিক আইনের লঙ্ঘন: একদিনে প্রায় ১৭শ মামলা, ডাম্পিংয়ে ৪৬৭ গাড়ি।

নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ভবন নির্মাণের অভিযোগ; বসতঘরের টিনের চাল ভেদ করে ঘরে পড়ে ইট

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ৮, ২০২৬,
  • 46 Time View

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার মোল্লাবাড়ী শাহাজউদ্দিন সরকার রোড এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনভাবে ভবন নির্মাণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মোছা. নিলুফা আহম্মেদ (৭০)।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মো. মাহামুদ দীর্ঘদিন ধরে নিলুফা আহম্মেদের বাড়ির সীমানা ঘেঁষে একটি ৭ তলা ভবন নির্মাণ করছেন। নির্মাণকাজ চলাকালে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করায় প্রায়ই ইট, বালু, পানি, সিমেন্ট ও অন্যান্য নির্মাণসামগ্রী তার বাড়ির টিনের চালের ওপর পড়ে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী নিলুফা আহম্মেদ অভিযোগে উল্লেখ করেন, বিষয়টি একাধিকবার ভবনের মালিককে জানানো হলেও তিনি কার্যকর কোনো ব্যবস্থা নেননি। বরং বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ১০ ইঞ্চি আকারের তিনটি ইট তার ঘরের টিনের চালের ওপর সজোরে পড়ে। এতে টিনের চাল ভেঙে ইট ঘরের ভেতরে প্রবেশ করে এবং ঘরের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়। ঘটনার সময় ঘরে কেউ থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ ঘটনায় ক্ষুব্ধ নিলুফা আহম্মেদ টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. মাহামুদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, ঘনবসতিপূর্ণ এলাকায় বহুতল ভবন নির্মাণের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

টঙ্গী পশ্চিম থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork