1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
নাটোরে পৈত্রিক সম্পত্তি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার - dailymuktobhor24
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:০২|
শিরোনামঃ
কৃষকদের সরকারি সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ, কলমাকান্দায় মানববন্ধন শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, সীসা উৎপাদনের যন্ত্র জব্দ জোনাইল ইউনিয়নে এমপি প্রতিনিধি রুবেলকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ রাজশাহীতে অস্বস্তি কাটবে আরও কিছুদিন পর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম আরএমপি কমিশনারের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান। বিভিন্ন অপরাধে যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে জড়িত ১৩ জন গ্রেফতার। রাজধানীতে ট্রাফিক আইনের লঙ্ঘন: একদিনে প্রায় ১৭শ মামলা, ডাম্পিংয়ে ৪৬৭ গাড়ি।

নাটোরে পৈত্রিক সম্পত্তি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ৯, ২০২৬,
  • 30 Time View

নাটোরে পৈত্রিক সম্পত্তি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

​নিজস্ব প্রতিবেদক, নাটোর

১০ জুন, ২০২৬

​নাটোরের বড়াইগ্রামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক দখল, বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জানাজানির পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আটঘরিয়া কারিগরপাড়া গ্রামের বাসিন্দা মৃত অনিল মাঝির পুত্র হৃদয় (২২) ও তার পরিবার পৈত্রিক ওয়ারিশ সূত্রে উপজেলার চন্দ্রখৈল মৌজায় মোট ৪ একর ১১ শতাংশ জমির বৈধ মালিক। তবে দীর্ঘদিন ধরে একই এলাকার বাসিন্দা মো. সিরাজ (৬০), মো. মেহের (৪৩), মো. বিরাজ (৪৫), মোছা. রেনুকা বেগম (৬৫), মোছা. রনজুফা বেগম (৫০) এবং মোছা. মর্জিনা বেগম (৪৫) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ওই জমি অবৈধভাবে দখল করে ভোগদখল করে আসছেন।

​ভুক্তভোগী হৃদয়ের এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি (২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে (ফলা, হাসুয়া, বাঁশের লাঠি) সজ্জিত হয়ে তার বসতবাড়িতে আকস্মিক চড়াও হয়। হামলাকারীরা ভুক্তভোগীর ঘরবাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বেড়া ও টিনের চালা ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এ সময় জমি দাবি করলে হৃদয় ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে হৃদয় ঘরের ভেতর আত্মগোপন করেন এবং মোবাইল ফোনে বিবাদীদের এই তাণ্ডবের ভিডিও চিত্র ধারণ করেন।

​প্রত্যক্ষদর্শীদের বক্তব্য:

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শিলা (৩০) ও মো. রাব্বি (২১) সহ বেশ কয়েকজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দিন প্রকাশ্যেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

​এ বিষয়ে বড়াইগ্রাম থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “গত ২৫ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে বার বার থানায় ডেকেও বিষয়টি মীমাংসা করা সম্ভব হয়নি। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

​ভুক্তভোগী পরিবারটি তাদের পৈত্রিক সম্পত্তি উদ্ধার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork