1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী - dailymuktobhor24
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:২০|
শিরোনামঃ
রাজধানীর তুরাগ থানা পুলিশ দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার। কৃষকদের সরকারি সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ, কলমাকান্দায় মানববন্ধন শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, সীসা উৎপাদনের যন্ত্র জব্দ জোনাইল ইউনিয়নে এমপি প্রতিনিধি রুবেলকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ রাজশাহীতে অস্বস্তি কাটবে আরও কিছুদিন পর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম আরএমপি কমিশনারের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান। বিভিন্ন অপরাধে যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে জড়িত ১৩ জন গ্রেফতার।

রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ৮, ২০২৬,
  • 60 Time View

রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

  রূপগঞ্জ মহাসড়কের পাশে যেন ময়লার ভাগাড়। প্রশাসণের নাকের ডগায় এগুলো ফেলা হলেও অদৃশ্য কারণে স্থানীয় প্রশাসণ একেবারেই নীরব। 

গোলাকান্দাইল, ভুলতা ফ্লাইওভারের নিচে, মুড়াপাড়া বাজার, বিভিন্ন হাইওয়ে সড়ক ও ঢাকা- সিলেট মহাসড়কসহ তারাব পৌরসভায় বর্জ্য ফেলা হচ্ছে। এতে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ। বাড়ছে মশা-মাছির উপদ্রব।

জানা গেছে, উপজেলার তারাব পৌরসভার ৩নং ওয়ার্ডের মাসাব গ্রামের আবাসিক এলাকায় পৌরসভার সব ডাস্টবিনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এখানে গৃহস্থালির বর্জ্য থেকে শুরু করে হাসপাতাল-ক্লিনিকের বর্জ্য ফেলা হয়। এলাকার বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ট্রাকগুলো থেকে ময়লা বহনের সময় তা রাস্তায় পড়ে পরিবেশ দূষণ ও দুর্গন্ধ ছড়ায়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মাসাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নামে (ক, তফসিলের) লিজ নেওয়া ৬০ শতাংশ জমিতে বছরখানেক আগে ময়লা ফেলার সিদ্ধান্ত নেয় পৌর কর্তৃপক্ষ। সে জমিতে ৫/৬ মাস আগে ময়লা ফেলা শুরু শুরু হয়। কিছুদিন ময়লা ফেলার পর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী প্রতিবাদ মিছিল ও আন্দোলন শুরু করে। তখন পৌরসভার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে গত রমজানের আগে ময়লা ফেলা বন্ধ করে। কিন্তু ঈদের সপ্তাহখানেক পর থেকে ফের ময়লা ফেলা শুরু করে পৗর কর্তৃপক্ষ। এ ময়লা-আবর্জনার উৎকট দুর্গন্ধে আশপাশের শতশত পরিবারের সেখানে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে ওই পথে যাতায়াতকারী স্কুল শিক্ষার্থীরাসহ পথচারীরা চরম ভোগান্তিতে রয়েছেন। ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, যে করেই হোক এই ময়লার ভাগাড় যেন অবিলম্বে দূরে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও মাসাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উপদেষ্টা জহিরুল ইসলাম বলেন, ময়লায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ এড়াতে এ ময়লার ভাগাড় সরিয়ে নেয়ার দাবি জানাচ্ছি।

ভাগাড়-সংলগ্ন বাসিন্দা গৃহবধূ রাশিদা বেগম বলেন, তার স্বামী পেশায় গার্মেন্টস কর্মী।  ভাগাড় থেকে সবসময় তীব্র দুর্গন্ধ আসে। গন্ধে বাচ্চার প্রায় পেটের সমস্যা, সর্দি ও কাশি হয়। বৃষ্টির পর যখন রোদ ওঠে তখন গন্ধ আরও তীব্র হয়। ঘরের দরজা ও জানালা বন্ধ রাখতে হয়।

 আউয়াল আলি বলেন, মাসাব আবাসিক এলাকায় পৌরসভা কর্তৃপক্ষ ময়লা ফেলা শুরু করলে কিছুদিন পর স্থানীয় জনগণ বাঁধ সাধে। এতে রোজার মাসে ময়লা ফেলা বন্ধ থাকে। পরে পৌরসভার একটি প্রতিনিধি দল স্পটে এসে উপস্থিত ২/৪ জনের সঙ্গে কথা বলে আবার ময়লা ফেলা শুরু করে। তিনিও এ ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

তারাব পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাসেল খান বলেন, আবাসিক এলাকায় মাসাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের জায়গায় ময়লার ভাগাড় করার প্রশ্নে তখনো আমি বিরোধিতা করেছিলাম। এখন এলাকাবাসীর দুর্দশা দেখে আমি মর্মাহত। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। অন্যত্র জায়গা ব্যবস্থা করে দ্রুত ময়লা ফেলা বন্ধ করার কাজ চলছে।

এ বিষয়ে তারাব পৌরসভার সচিব তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এ ব্যাপারে স্থানীয় সংসদ মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা,  গোলাকান্দাইলের ময়লা অপসারণ করা হয়েছে। ওখানে ফুলের টব রাখা হযেছে। পর্যায়ক্রমে সব এলাকার ময়লার সমস্যার সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork