1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
নিয়ম না মেনে নির্মাণ, রাজশাহীর ৭২১ ভবন চরম ঝুঁকিপূর্ণ। - dailymuktobhor24
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:৩০|
শিরোনামঃ
নিয়ম না মেনে নির্মাণ, রাজশাহীর ৭২১ ভবন চরম ঝুঁকিপূর্ণ। গত ২০ বছরে মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী। রাজশাহীতে পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জের নৌবন্দর পরিদর্শন। ঢাকা ডিবির অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্যবহৃত মাইক্রোবাস জব্দ। রাজধানীর তুরাগ থানা পুলিশ দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার। কৃষকদের সরকারি সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ, কলমাকান্দায় মানববন্ধন শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, সীসা উৎপাদনের যন্ত্র জব্দ জোনাইল ইউনিয়নে এমপি প্রতিনিধি রুবেলকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ রাজশাহীতে অস্বস্তি কাটবে আরও কিছুদিন পর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ।

নিয়ম না মেনে নির্মাণ, রাজশাহীর ৭২১ ভবন চরম ঝুঁকিপূর্ণ।

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৩, ২০২৬,
  • 10 Time View

নিয়ম না মেনে নির্মাণ, রাজশাহীর ৭২১ ভবন চরম ঝুঁকিপূর্ণ।

সেলিম রেজা
রাজশাহী

গত দুই দশকে রাজশাহীর নগরায়ণের চিত্র আমূল বদলে গেছে। শহরজুড়ে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। তবে এই উন্নয়নের আড়ালে ইমারত নির্মাণ বিধিমালা উপেক্ষা করে নির্মিত হচ্ছে অনেক ভবন, যেগুলোর বড় একটি অংশের নেই রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় অনুমোদন। ফলে এসব ভবন এখন নগরবাসীর জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, দুই দশক আগে জীবন বীমা কর্পোরেশনের ভবনটিই ছিল রাজশাহীর একমাত্র ১০ তলা ভবন। বর্তমানে নগরজুড়ে বহুতল ভবনের সংখ্যা দ্রুত বাড়লেও অধিকাংশ ক্ষেত্রেই মানা হয়নি নির্মাণবিধি ও নিরাপত্তা নির্দেশনা।
নগরীর উপশহর নিউমার্কেট মোড়ে ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই একটি ৯ তলা ভবন নির্মাণ করেছেন মোহাম্মদ রানা। ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মিত ভবনটির ফ্ল্যাট বিক্রি হয়ে গেলেও পরে আরডিএ জানতে পারে, ভবনটি কোনো ধরনের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ মামলা করেছে। একই ধরনের অভিযোগ রয়েছে সাহেববাজার এলাকার ১২ তলা এসএস টাওয়ারের বিরুদ্ধেও।
সাধারণত সাত তলার বেশি উচ্চতার ভবনকে বহুতল ভবন হিসেবে ধরা হয়। অভিযোগ রয়েছে, অনেক ভবন মালিক সাত তলার অনুমোদন নিয়ে আট থেকে ১০ তলা পর্যন্ত ভবন নির্মাণ করছেন। এছাড়া নিয়ম অনুযায়ী রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না।নগরবাসী ও সচেতন মহলের অভিযোগ, আরডিএর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে আর্থিক সুবিধার বিনিময়ে অনেক ক্ষেত্রে নিয়মবহির্ভূতভাবে নকশা অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলে এসব ভবনের আশপাশে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ থাকবে না। এতে উদ্ধারকাজ ব্যাহত হবে এবং প্রাণহানির ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।”
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মার্কেটসহ নগরীর ৭২১টি ভবন বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিয়ম না মেনে ভবন নির্মাণের কারণে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা বা বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান বলেন, “শুধু নোটিশ বা মামলা করেই দায়িত্ব শেষ করলে চলবে না। আরডিএকে মাঠপর্যায়ে আরও কঠোর হতে হবে। নিয়মবহির্ভূত অংশ ভেঙে দিতে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার না করলে এই অনিয়ম বন্ধ হবে না।” আরডিএর ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল তারিক জানান, গত পাঁচ বছরে দেড় শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪০টি ভবনের বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, “অনুমোদনহীন ভবনের মালিকদের বিরুদ্ধে নোটিশ ও মামলা করার প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে। তবে নিয়মবহির্ভূত সব বর্ধিত অংশ পর্যায়ক্রমে অপসারণ করা হবে। বর্তমানে কোনো কর্মকর্তাকে প্রভাবিত করে প্ল্যান পাস করানোর সুযোগ নেই।” আরডিএ সূত্রে জানা গেছে, গত এক দশকে নকশা বহির্ভূত বা অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে রাজশাহীর সাড়ে ছয় হাজারের বেশি ভবন মালিককে নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত নগরায়ণের পথে এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণ বহুতল ভবন এখন অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork