1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহীতে পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল। - dailymuktobhor24
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:১০|
শিরোনামঃ
নিয়ম না মেনে নির্মাণ, রাজশাহীর ৭২১ ভবন চরম ঝুঁকিপূর্ণ। গত ২০ বছরে মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী। রাজশাহীতে পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জের নৌবন্দর পরিদর্শন। ঢাকা ডিবির অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্যবহৃত মাইক্রোবাস জব্দ। রাজধানীর তুরাগ থানা পুলিশ দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার। কৃষকদের সরকারি সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ, কলমাকান্দায় মানববন্ধন শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, সীসা উৎপাদনের যন্ত্র জব্দ জোনাইল ইউনিয়নে এমপি প্রতিনিধি রুবেলকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ রাজশাহীতে অস্বস্তি কাটবে আরও কিছুদিন পর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ।

রাজশাহীতে পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল।

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৩, ২০২৬,
  • 9 Time View

রাজশাহীতে পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল।

সেলিম রেজা
রাজশাহী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন (রেজি নং-বি-২১০৪, জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত) সার্কেল সংস্থা উত্তরাঞ্চল রাজশাহীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর তেরখাদিয়াস্থ হায়দার কনভেনশন সেন্টার ও রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় প্রধান বক্তা ও অতিথিরা শহীদ জিয়ার কর্মময় জীবন ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন উত্তরাঞ্চল সার্কেল সংস্থার সভাপতি মো. শাহীনূরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে পরিচালনা করেন সংগঠনের রাজশাহী জিপিও-র সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম সোহেল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা। তিনি তাঁর বক্তব্যে বলেন, শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। দেশের উন্নয়ন ও উৎপাদনে তিনি শ্রমিক শ্রেণীকে সবসময় অগ্রাধিকার দিয়েছিলেন।
প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শহীদ ইকবাল। তিনি ডাক বিভাগের নিম্ন বেতনভোগী কর্মচারীদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা সভায় বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ রাজশাহী মহানগর বিএনপি, মহানগর তাঁতী দল এবং রাজপাড়া থানা বিএনপির সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে এক আবেগঘন পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাবাগান বড় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মাসাদুল হাসান। মোনাজাতে উপস্থিত সকলেই অশ্রুসিক্ত চোখে মরহুম নেতার রুহের মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork