1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, সীসা উৎপাদনের যন্ত্র জব্দ - dailymuktobhor24
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:১১|
শিরোনামঃ
কৃষকদের সরকারি সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ, কলমাকান্দায় মানববন্ধন শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, সীসা উৎপাদনের যন্ত্র জব্দ জোনাইল ইউনিয়নে এমপি প্রতিনিধি রুবেলকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ রাজশাহীতে অস্বস্তি কাটবে আরও কিছুদিন পর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম আরএমপি কমিশনারের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান। বিভিন্ন অপরাধে যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে জড়িত ১৩ জন গ্রেফতার। রাজধানীতে ট্রাফিক আইনের লঙ্ঘন: একদিনে প্রায় ১৭শ মামলা, ডাম্পিংয়ে ৪৬৭ গাড়ি।

শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, সীসা উৎপাদনের যন্ত্র জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১২, ২০২৬,
  • 12 Time View

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলার অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পোড়ানোর মাধ্যমে সীসা রিসাইকেলিংর একটি কারখানায় মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতবুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে মাওনা ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মাওনা–কালীগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ইদ্রিস পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ব্যাটারি পোড়ানো ও সীসা নিষ্কাশনে ব্যবহৃত একাধিক চুল্লি, যন্ত্রপাতি ও কাঁচামাল জব্দ করা হয়। প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানাটি খোলা চুল্লিতে ব্যবহৃত ব্যাটারি পোড়াচ্ছিল। এতে এলাকায় ঘন কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আশপাশের আবাসিক পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা সজল বলেন, “দিনরাত কালো ধোঁয়া ছড়াচ্ছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। গবাদিপশুও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ধোঁয়া ও দুর্গন্ধে শ্বাস নেওয়া কষ্টকর ছিল, কিন্তু জীবিকার কারণে কাজ করতে হতো।”

মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আবদুস সাত্তার বলেন, এটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, “পরিবেশ দূষণের অভিযোগে অভিযান চালানো হয়েছে। বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহৃত ব্যাটারি পোড়ালে নির্গত সীসা কণা বাতাসে ছড়িয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদে স্নায়ুতন্ত্র, শ্বাসতন্ত্র ও কিডনির মারাত্মক ক্ষতি করে। একই সঙ্গে মাটি ও পানিদূষণের মাধ্যমে কৃষি ও জীববৈচিত্র্যেও বড় ধরনের প্রভাব পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা অবৈধ সীসা গলানোর কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে জনস্বাস্থ্য, গবাদিপশু ও পরিবেশ সুরক্ষিত থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork