1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
জোনাইল ইউনিয়নে এমপি প্রতিনিধি রুবেলকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ - dailymuktobhor24
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:১১|
শিরোনামঃ
কৃষকদের সরকারি সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ, কলমাকান্দায় মানববন্ধন শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, সীসা উৎপাদনের যন্ত্র জব্দ জোনাইল ইউনিয়নে এমপি প্রতিনিধি রুবেলকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ রাজশাহীতে অস্বস্তি কাটবে আরও কিছুদিন পর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম আরএমপি কমিশনারের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান। বিভিন্ন অপরাধে যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে জড়িত ১৩ জন গ্রেফতার। রাজধানীতে ট্রাফিক আইনের লঙ্ঘন: একদিনে প্রায় ১৭শ মামলা, ডাম্পিংয়ে ৪৬৭ গাড়ি।

জোনাইল ইউনিয়নে এমপি প্রতিনিধি রুবেলকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১২, ২০২৬,
  • 29 Time View

জোনাইল ইউনিয়নে এমপি প্রতিনিধি রুবেলকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর):
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের এমপি প্রতিনিধি হিসেবে পরিচিত ফ্রান্স প্রবাসী রুবেল হোসেনকে নিয়ে প্রকাশ্যে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

জানা যায়, গতকাল জ্বীনের বাদশা, মাদক ও সন্ত্রাসবিরোধী একটি মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় জোনাইল ইউনিয়ন বিএনপির নেতা আলম রুবেল হোসেনকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করেন। বক্তব্যে তিনি অভিযোগ করেন, “কথিত এমপি প্রতিনিধি পরিচয়ে রুবেল হোসেন বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন” এবং তিনি জোনাইল ইউনিয়নের ভোটার নন বলেও দাবি করেন।

এ বিষয়ে বক্তব্যের সত্যতা যাচাই করতে স্থানীয় প্রতিনিধি মুঠোফোনে ফ্রান্স প্রবাসী রুবেল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
রুবেল হোসেন বলেন, “আমি যোগ্যতার ভিত্তিতেই মাননীয় এমপি মহোদয়ের আস্থা অর্জন করেছি। আমি এই এলাকারই ভোটার। একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। আমি এসব ভিত্তিহীন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের মিথ্যা প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিএনপি নেতা আলমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork