
কাউন্টার ন্যারেটিভ সেলের রাজশাহী বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক হলেন সামিউল করিম
নাটোর প্রতিনিধি:
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার ও গুজবের জবাব দিতে নবীন-প্রবীণ ও তরুণদের সমন্বয়ে গঠিত ‘কাউন্টার ন্যারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা সামিউল করিম।
সম্প্রতি কাউন্টার ন্যারেটিভ সেলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে এ দায়িত্ব প্রদান করে। রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সামিউল করিম।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দল ও দেশের স্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার মাধ্যমে সাংগঠনিক দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।”
তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে যেকোনো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের জবাবে তথ্যভিত্তিক ও ইতিবাচক প্রচারণা পরিচালনায় কাউন্টার ন্যারেটিভ সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।