1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
​দুর্গাপুরে নিখোঁজের পর বাড়ির পাশে মিলল শিশুর মরদেহ। - dailymuktobhor24
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১২:৫২|
শিরোনামঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ​সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের পরই তরুণীর প্রেমিকের রহস্যজনক মৃত্যু রাজশাহীতে অভিনব কায়দায় ভ্যানগাড়িতে মাদক পাচার, পুলিশি অভিযানে গ্রেফতার ৩। রাজশাহীতে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালিত ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক। রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ মাননীয় সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু শেখের ঈদ শুভেচ্ছা: ত্যাগ ও মানবিকতার আহ্বানে শ্রমিক দল নেতা আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা রাজশাহীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা বাণী কালীগঞ্জে কিশোরী ধর্ষণ: পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার

​দুর্গাপুরে নিখোঁজের পর বাড়ির পাশে মিলল শিশুর মরদেহ।

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৮, ২০২৬,
  • 46 Time View

​দুর্গাপুরে নিখোঁজের পর বাড়ির পাশে মিলল শিশুর মরদেহ।

সেলিম রেজা
​রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকান পাড়া এলাকায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর হুমায়রা জান্নাত নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে বাড়ির পাশ থেকেই তার লাশ উদ্ধার করা হয়।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির সামনে খেলাধুলা করছিল শিশু হুমায়রা জান্নাত। এর কিছুক্ষণ পর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
​পরবর্তীতে ব্যাপক খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির বাড়ির ঠিক পাশেই তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
​এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। হুমায়রার পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork