
অজ্ঞাত মৃত মহিলার পরিচয় শনাক্তে সহায়তা চায়।
ঢাকা প্রতিনিধি
একজন অজ্ঞাতনামা মৃত মহিলার পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। মৃত মহিলার আনুমানিক বয়স ৫৫ বছর।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ওয়েটিং রুমের পাশ থেকে অজ্ঞান অবস্থায় এক অজ্ঞাত মহিলাকে উদ্ধার করা হয়েছে। গত ৮ মে (শুক্রবার) হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোঃ আইয়ুব আলী তাকে জরুরী বিভাগের (ই/আর) ওয়ার্ডে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন তাকে মৃত ঘোষণা করেন অনেক অনুসন্ধানের পরও মৃত মহিলার নাম-ঠিকানা, পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।
এ বিষয়ে ডিএমপির শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। যার মামলা নং-৬৯/২০২৬, তারিখ: ০৯/০৫/২০২৬ খ্রি.।
ছবিতে প্রদর্শিত মৃত মহিলার চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) জেসমিন আক্তার (০১৯১৮-৩৯৪৪২৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।