দুর্গাপুরে নিখোঁজের পর বাড়ির পাশে মিলল শিশুর মরদেহ।
সেলিম রেজা
রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকান পাড়া এলাকায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর হুমায়রা জান্নাত নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে বাড়ির পাশ থেকেই তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির সামনে খেলাধুলা করছিল শিশু হুমায়রা জান্নাত। এর কিছুক্ষণ পর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
পরবর্তীতে ব্যাপক খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির বাড়ির ঠিক পাশেই তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। হুমায়রার পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।