1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহীর তানোরে ৩১ কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ, সব কেন্দ্রে সিসি ক্যামেরা। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:১৪|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

রাজশাহীর তানোরে ৩১ কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ, সব কেন্দ্রে সিসি ক্যামেরা।

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬,
  • 110 Time View

রাজশাহীর তানোরে ৩১ কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ, সব কেন্দ্রে সিসি ক্যামেরা।

রাজশাহী ব্যুরো
মো:শাহাদাত হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় ৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ), ১৬টি গুরুত্বপূর্ণ এবং ১৪টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানোসহ যৌথ বাহিনীর নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও দায়িত্ব পালন করবে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। কিছু কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে থেকে নিয়মিত টহল দেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাঈমা খান বলেন, “ঝুঁকিপূর্ণ বলতে আলাদা কিছু নয়-নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। সব কেন্দ্রই নজরদারির আওতায় আছে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি প্রশাসনিক ব্যবস্থা থাকবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এ উপজেলায় প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালিয়েছেন। ভোটের দিনও একই পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork