
রাজশাহী শিক্ষা নগরী অন্যতম জনপ্রিয় বিনোদন স্থান শিমলা পার্ক।
রাজশাহী ব্যুরো
শিক্ষা নগরী রাজশাহীর অন্যতম জনপ্রিয় বিনোদন স্থান শিমলা পার্ক ও তার আশপাশের এলাকা। দিনের বেলায় সুন্দর ও প্রশান্ত পরিবেশ থাকলেও রাত নামার সাথে সাথে এখানকার চিত্র পুরোপুরি বদলে যায়। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে অনেক প্রেমিক-প্রেমিকা পার্কের রাস্তা, গাছের নিচে ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় অশালীন আচরণে মেতে উঠছেন। তাদের এই নষ্টামির কারণে এলাকার সাধারণ মানুষ, পরিবার ও শিক্ষার্থীরা চরম অস্বস্তিতে পড়ছেন। পার্কের রাস্তায় দাঁড়িয়ে থাকা, অশ্লীল ভঙ্গিতে আড্ডা দেওয়া ও অশালীন কাজকর্মের কারণে পুরো এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে বলে অনেকে মনে করেন। স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৮টার পর থেকে এই ধরনের দৃশ্য বেশি দেখা যায়। ফলে অনেক পরিবার রাতে শিমলা পার্ক এলাকায় ঘুরতে বা হাঁটতে ভয় পান।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যেন নিয়মিত টহল দিয়ে এ ধরনের অশালীন কর্মকাণ্ড বন্ধ করে এলাকার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনে।