1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহী পবা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১২:১৭|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

রাজশাহী পবা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১, ২০২৬,
  • 42 Time View

রাজশাহী পবা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত।

​শাহাদাত হোসেন
রাজশাহী

রাজশাহীর পবা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১ মে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, আজ থেকে ১৪২ বছর আগে আমেরিকার শিকাগো শহরের শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে যে আত্মত্যাগ করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজ বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
​বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বর্তমান সরকার শ্রমিকবান্ধব নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মালিক ও শ্রমিকের সুসম্পর্কই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি কাজের সুন্দর পরিবেশ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
​আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork