
যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার।
ডেস্ক রিপোর্ট:
যশোরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম (৫৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, যশোর।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম যশোর পৌরসভার শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার মৃত আউয়াল মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার (০২ মে) গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি যশোরের একটি আভিযানিক দল কোতোয়ালি মডেল থানাধীন মনোহরপুর বাজার এলাকায় অবস্থান নেয়। সকাল ৮:৪৫ মিনিটের দিকে যশোর-মাগুরা মহাসড়কে অবস্থিত ‘সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন’-এর পাশে ঢাকাগামী ‘হানিফ পরিবহনের’ একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২১) তল্লাশি চালানো হয়। এসময় রবিউল ইসলামের হেফাজত থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০:৪০ মিনিটে তার শংকরপুরস্থ নিজ বসতবাড়িতে অভিযান চালায় ডিএনসি। সেখান থেকে আরও ১ হাজার ২০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। দুই দফায় মোট ৬ হাজার ২০০ পিস মাদকদ্রব্য জব্দ করা হয়। ৬ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। মাদক কেনাবেচায় ব্যবহৃত ০১টি বাটন মোবাইল ফোন।
হানিফ পরিবহনের ০১টি বাসের টিকিট।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের এই বিশাল চালানের উৎস এবং এর সাথে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।