1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
আত্রাইয়ে মহান মে দিবস পালিত: পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১২:১৫|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

আত্রাইয়ে মহান মে দিবস পালিত: পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১, ২০২৬,
  • 29 Time View

আত্রাইয়ে মহান মে দিবস পালিত: পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

মোঃ এখলাস হোসাইন
নওগাঁ আত্রাই প্রতিনিধি:
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসটি ঘিরে আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শত শত শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন এবং সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং কর্মঘণ্টা ৮ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখা সময়ের দাবি। তারা উল্লেখ করেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়েই শ্রমিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল।
বক্তারা আরও বলেন, “যে হাতে গড়ে ওঠে পৃথিবীর সম্পদ, সেই হাত যেন কখনো অবহেলিত না হয়।” শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য পাওনা পরিশোধ এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এদিকে, মহান মে দিবস উপলক্ষে আত্রাই উপজেলা যুবদলের পক্ষ থেকেও পৃথকভাবে শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও সংহতি জানানো হয়। সংগঠনটি মে দিবসকে শ্রমিকদের অধিকার আদায়ের গৌরবময় দিন হিসেবে উল্লেখ করে সকল খেটে খাওয়া মানুষের প্রতি লাল সালাম জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork