1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
বড়াইগ্রামে পৌর মহিলা প্রীতি ফুটবল ম্যাচে সিরাজগঞ্জের জয় - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৬:৩৪|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

বড়াইগ্রামে পৌর মহিলা প্রীতি ফুটবল ম্যাচে সিরাজগঞ্জের জয়

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 195 Time View

বড়াইগ্রামে পৌর মহিলা প্রীতি ফুটবল ম্যাচে সিরাজগঞ্জের জয়

মোঃ সুজন মাহমুদ
ভ্রাম্যমাণ প্রতিনিধি।

নিজস্ব প্রতিবেদক: আজ ২৬ অক্টোবর রোজ, রবিবার বিকেলে ৩ ঘটিকায়, নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত পৌর মহিলা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ এ বগুড়া জেলাকে পরাজিত করে সিরাজগঞ্জ জেলা জয়লাভ করেছে। বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই খেলায় সিরাজগঞ্জ দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি ১-০ গোলেই শেষ হয়। খেলার নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সিরাজগঞ্জ দল।

এই খেলাকে কেন্দ্র করে গ্যালারিতে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে।
উপস্থিত দর্শকদের মধ্যে ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারোয়ার হোসেন এবং বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ ইসাহাক আলী। এছাড়াও, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ খেলা উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন,

খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে। আমরা চাই এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণরা ক্রীড়াঙ্গনে ফিরে আসুক।” তিনি বিজয়ী সিরাজগঞ্জ দলকে অভিনন্দন জানান এবং চূড়ান্ত পর্বেও তাদের শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork