1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় হাসপাতালের ৫ম তলা থেকে তরুণীকে ধাক্কা দিয়ে হত্যা প্রধান আসামী গ্রেফতার। - dailymuktobhor24
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:৪৩|
শিরোনামঃ
রাজশাহীতে অভিনব কায়দায় ভ্যানগাড়িতে মাদক পাচার, পুলিশি অভিযানে গ্রেফতার ৩। রাজশাহীতে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালিত ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক। রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ মাননীয় সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু শেখের ঈদ শুভেচ্ছা: ত্যাগ ও মানবিকতার আহ্বানে শ্রমিক দল নেতা আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা রাজশাহীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা বাণী কালীগঞ্জে কিশোরী ধর্ষণ: পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার কালীগঞ্জ বাইক রাইডার্সের উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত

প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় হাসপাতালের ৫ম তলা থেকে তরুণীকে ধাক্কা দিয়ে হত্যা প্রধান আসামী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২৫, ২০২৬,
  • 29 Time View

প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় হাসপাতালের ৫ম তলা থেকে তরুণীকে ধাক্কা দিয়ে হত্যা প্রধান আসামী গ্রেফতার।

সিএমপি প্রতিনিধি

সিএমপির খুলশী থানা পুলিশের দ্রুত ও সফল অভিযানে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তরুণীকে হত্যা মামলার প্রধান আসামীকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী মোছাঃ জমিলা বেগম (৫১) খুলশী থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, তাঁর কন্যা রিয়া আক্তার রিতা (২০) চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বসবাস করে সিডিএ মার্কেটস্থ একটি গার্মেন্টসে চাকুরি করতেন। একই প্রতিষ্ঠানে চাকুরির সুবাদে আসামী আব্দুর রহমান শেখ (২১) এর সাথে ভিকটিমের পরিচয় হয়। প্রায় ৩/৪ মাস পূর্বে মারামারির ঘটনায় আসামীর চাকুরি চলে যায়। চাকুরি হারানোর পরও আসামী বিভিন্ন সময় ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। গত ২৩/০৫/২০২৬ খ্রিঃ তারিখ রাতে গার্মেন্টস ছুটির পর কৌশলে ভিকটিমকে ফয়েজ লেক এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের উত্তর পাশে ৫ম তলার গ্রীলবিহীন সিঁড়িতে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী ভিকটিমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে ভিকটিম গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।এ ঘটনায় খুলশী থানায় মামলা নং-১৭, তারিখ-২৫/০৫/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
খুলশী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে একাধিক চৌকস টিম আসামী গ্রেফতারের লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
আভিযানিক দল ফেনী জেলার সোনাগাজী মডেল থানাধীন বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী ১| আব্দুর রহমান শেখ (২১), পিতা-মৃত সোহরাব শেখ, মাতা-রেহেনা বেগম, সাং-ভাটখালী, শেখ বাড়ী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি-ফয়েজ লেক, আব্দুল হামিদ সড়ক, শামীমের ভাড়াবাসা, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।

আসামীদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork