1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে পুলিশ কর্মকর্তার মৃত্যু - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:১৫|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে পুলিশ কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬,
  • 103 Time View

পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে পুলিশ কর্মকর্তার মৃত্যু।

​নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম (শহীদ) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মৃত্যুবরণ করেছেন। গত রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
​নিহত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে বিশেষ অভিযানে যান। অভিযান চলাকালে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন।
​সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
​কর্তব্যরত অবস্থায় এমন আকস্মিক মৃত্যুতে পীরগঞ্জ থানা পুলিশসহ স্থানীয় প্রশাসনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork