1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহী ​সিটি হাটে অভিনব কায়দায় ব্যাগ কেটে ৯৮ হাজার টাকা চুরি, আতঙ্ক। - dailymuktobhor24
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১২:৪৮|
শিরোনামঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ​সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের পরই তরুণীর প্রেমিকের রহস্যজনক মৃত্যু রাজশাহীতে অভিনব কায়দায় ভ্যানগাড়িতে মাদক পাচার, পুলিশি অভিযানে গ্রেফতার ৩। রাজশাহীতে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালিত ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক। রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ মাননীয় সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু শেখের ঈদ শুভেচ্ছা: ত্যাগ ও মানবিকতার আহ্বানে শ্রমিক দল নেতা আমিরুল ইসলামের ঈদ শুভেচ্ছা রাজশাহীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ঈদ শুভেচ্ছা বাণী কালীগঞ্জে কিশোরী ধর্ষণ: পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহী ​সিটি হাটে অভিনব কায়দায় ব্যাগ কেটে ৯৮ হাজার টাকা চুরি, আতঙ্ক।

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২৪, ২০২৬,
  • 22 Time View

রাজশাহী ​সিটি হাটে অভিনব কায়দায় ব্যাগ কেটে ৯৮ হাজার টাকা চুরি, আতঙ্ক।

সেলিম রেজা
​রাজশাহী ব্যুরো

রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাটে এক অভিনব চুরির ঘটনা ঘটেছে। এক ক্রেতার কাঁধে থাকা ব্যাগের নিচের অংশ ব্লেড বা ধারালো অস্ত্র দিয়ে কেটে ভেতরের ৯৮ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে একটি অজ্ঞাত চোর চক্র। ​ভুক্তভোগী ওই যুবকের নাম সুমন। ঘটনার সময় ব্যাগটি তার শরীরের সামনের দিকে ঝুলানো ছিল বলে জানা গেছে।
​প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, সুমন নামের ওই যুবক হাটে কেনাবেচার উদ্দেশ্যে টাকা নিয়ে এসেছিলেন। ভিড়ের সুযোগ নিয়ে চোর চক্র অত্যন্ত নিখুঁতভাবে তার সামনের দিকে থাকা ব্যাগটির তলা কেটে ফেলে। ব্যাগ কেটে ভেতরের সব টাকা নিয়ে গেলেও টের পাননি ভুক্তভোগী। পরে ব্যাগের নিচের অংশ কাটা দেখে টাকা চুরির বিষয়টি জানাজানি হয়।
​স্থানীয়রা জানান, হাটে এ ধরনের পকেটমার ও ব্যাগ কাটা চক্রের উপদ্রব প্রতিনিয়ত বাড়ছে। ঘটনার পর উপস্থিত সাধারণ মানুষ ভুক্তভোগী সুমনকে আইনি সহায়তার জন্য দ্রুত পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। এতে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। জনাকীর্ণ এই পশুর হাটে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork