1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
আদগ্রাম-বাগডোব সড়কে গোশাইদাসের বটতলায় ছিনতাইয়ের চেষ্টাকালে ধরা খেলো এক যুবক। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৯:২০|
শিরোনামঃ
সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার।

আদগ্রাম-বাগডোব সড়কে গোশাইদাসের বটতলায় ছিনতাইয়ের চেষ্টাকালে ধরা খেলো এক যুবক।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫,
  • 105 Time View

আদগ্রাম-বাগডোব সড়কে গোশাইদাসের বটতলায় ছিনতাইয়ের চেষ্টাকালে ধরা খেলো এক যুবক।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আদগ্রাম ও বাগডোব এলাকার মাঝখানে অবস্থিত গোশাইদাসের বটতলায় এক নাটকীয় ঘটনায় ছিনতাইয়ের চেষ্টাকালে ধরা পড়েছে এক যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে একটি পালসার মোটরসাইকেলে করে এক যুবক ওই এলাকায় পৌঁছালে হঠাৎ তার পথরোধ করে একজন অস্ত্রধারী। পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে সে।

তবে আশেপাশে থাকা স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত ছুটে এসে ছিনতাইকারীকে জোনাইল বাজারে ধরে ফেলে। ছিন্তাইকারি ব্যক্তির নাম সে নিজেই তৌশিক বলে জানিয়েছে।

ধরা পড়ার পর স্থানীয়দের মারধরের শিকার হয় সে। তার ডান চোখের পাশে গুরুতর আঘাত ও মুখমণ্ডলে রক্তাক্ত জখম দেখা গেছে।

ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত চলছে এবং ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork