1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:৫৬|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড়

Reporter Name
  • Update Time : সোমবার, মে ৪, ২০২৬,
  • 16 Time View

সংবাদ সংগ্রহ করতে গিয়ে
সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড়

স্টাফ রিপোর্টার
সংবাদ সংগ্রহ করতে গিয়ে রূপগঞ্জে সন্ত্রাসী বাহিনীর হাতে এক সাংবাদিক লাঞ্চিত করেছে বলে অভিযোগ উঠেছে। জেলা বিএনপির আহবায়ক সদস্য ভাইয়ের দাপট দেখিয়ে সন্ত্রাসী মামুন মিয়া ও তার লোকজন হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে গোটা রূপগঞ্জে নিন্দার ঝড় উঠেছে।
থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, রোববার বেলা ১১ টায় রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে যান ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক রেজভী আহম্মেদ। এসময় স্থানীয় সন্ত্রাসী মামুন মিয়া ও তার লোকজন তার উপর হামলে পড়ে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা হুমকি দিয়ে চলে যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মামুন মিয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নুরুন্নবী ভূইয়ার দাপটে এলাকায় দাবড়ে বেড়াচ্ছে। এলাকায় মাদক, জমি দখল থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা মামুন বাহিনী করে না। এ ঘটনায় রেজভী আহম্মেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork