
দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো’ স্ট্যাটাসে চাকরি গেল বিএমডিএর প্রকৌশলীর।
সেলিম রেজা
রাজশাহী
ফেসবুকে ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’—এমন স্ট্যাটাস দেওয়ার অভিযোগে চাকরি গেল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক উপ-সহকারী প্রকৌশলীর। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম সাব্বির রহমান। তিনি বিএমডিএর প্রধান কার্যালয়ের আইটি শাখায় কর্মরত ছিলেন। মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি সার্কেল কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।অফিস আদেশে আরও বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি বিধিমালা, ১৯৯৩ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ধরনের মন্তব্য দাপ্তরিক শিষ্টাচারবহির্ভূত ও শৃঙ্খলাপরিপন্থী। এ কারণে তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছে। এ
বিষয়ে বক্তব্য জানতে সাব্বির রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান উত্তরভূমিকে বলেন, সাব্বির রহমান স্বীকার করেছেন যে তিনি ওই স্ট্যাটাস দিয়েছেন। এ কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।