1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল - dailymuktobhor24
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:২২|
শিরোনামঃ
​নিখোঁজ সংবাদ: স্বজনদের সন্ধান চাই লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, আহত সদস্য হাসপাতালে আটক ১ গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো’ স্ট্যাটাসে চাকরি গেল বিএমডিএর প্রকৌশলীর। রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মাঠে তৎপর রাসিক প্রশাসক। রাজশাহীতে ​ট্রাফিক পুলিশের সাথে অটোর যাত্রীর চরম দুর্ব্যবহার রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী দিনাজপুরের বিরামপুরে জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ, কারখানা সিলগালা কালীগঞ্জ উপজেলা ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১২, ২০২৬,
  • 42 Time View

আশিকুর রহমান: গণভোটের জনরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টঙ্গী পূর্ব থানা শাখা। মঙ্গলবার (১২ মে) বিকেলে টঙ্গী স্টেশন রোডের সাহারা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী পূর্ব থানা গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা গণভোটের জনরায়ের প্রতি সম্মান জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তারা জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টঙ্গী পূর্ব থানা শাখার আহ্বায়ক কামাল হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মঈন আহাম্মেদ ও সাংগঠনিক সম্পাদক শেখ সাদি।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাব্বি, নাসিম তালুকদার ও মোঃ মোশারফ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. রাসেল আহম্মেদ এবং যুগ্ম সদস্য সচিব আবু বকর সিদ্দিক আসিফ, নাসির ও আরিফ হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে গণভোটের জনরায় কার্যকর করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। তারা দাবি করেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork