1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মাঠে তৎপর রাসিক প্রশাসক। - dailymuktobhor24
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:২১|
শিরোনামঃ
​নিখোঁজ সংবাদ: স্বজনদের সন্ধান চাই লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, আহত সদস্য হাসপাতালে আটক ১ গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো’ স্ট্যাটাসে চাকরি গেল বিএমডিএর প্রকৌশলীর। রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মাঠে তৎপর রাসিক প্রশাসক। রাজশাহীতে ​ট্রাফিক পুলিশের সাথে অটোর যাত্রীর চরম দুর্ব্যবহার রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী দিনাজপুরের বিরামপুরে জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ, কারখানা সিলগালা কালীগঞ্জ উপজেলা ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মাঠে তৎপর রাসিক প্রশাসক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১২, ২০২৬,
  • 8 Time View

রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মাঠে তৎপর রাসিক প্রশাসক।

সেলিম রেজা
রাজশাহী

আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে নাগরিকদের স্বস্তি দিতে আগাম প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নগরীর জলাবদ্ধতা নিরসনে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় ১০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করছে রাসিকের পরিচ্ছন্ন বিভাগ। যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেসব এলাকা চিহ্নিত করে শুরু হয়েছে ড্রেন পরিস্কারকরণের ব্যাপক কার্যক্রম।নগরীর প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেন থেকে এক্সকাভেটরের মাধ্যমে কাদামাটি অপসারণ করা হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের মাধ্যমে ছোট ড্রেনসমূহ পরিষ্কার করা হচ্ছে। নাগরিক দুর্ভোগ কমাতে দিন-রাত মাঠে থেকে সরেজমিনে পরিদর্শন ও তদারকি করছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করছেন তিনি।রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, ১০ দিনব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় রেলগেট মোড় হতে বাইপাস ব্রিজ হয়ে সিটি হাট পর্যন্ত বড় এক্সাভেটর দিয়ে প্রাইমারি ড্রেন পরিস্কার, আপেল ডেকোরেটর হতে ডিঙ্গাডোবা রেলক্রসিং পর্যন্ত ছোট এক্সাভেটরের মাধ্যমে পরিস্কার, ঝাউতলা মোড় হতে ভাটাপাড়া হয়ে মহিষবাথান কবরস্থান পর্যন্ত ড্রেন পরিস্কার, মথুরডাঙ্গা হতে বাইপাস ব্রিজ পর্যন্ত শ্রমিকের মাধ্যমে ড্রেন পরিস্কার, নেসকোর পেছন হতে হরিজন পল্লী পর্যন্ত পরিস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ডের ছোট ও মাঝারি ড্রেনসমূহ পরিষ্কার করছেন শ্রমিকরা। এর পাশাপাশি দড়িখরবোনা থেকে বর্ণালী পর্যন্ত, সাহেববাজার বড় মসজিদ থেকে তুলাপট্টি, রাণীবাজার টাইলসপট্টি সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে। বিষয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। নাগরিক সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে দিন-রাত কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য ড্রেনেজ ব্যবস্থা সচল রেখে নাগরিক দুর্ভোগ কমানো। এ কাজে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”তিনি আরও বলেন, “অনেক ভবন মালিক তাদের বাড়ির সামনে ড্রেনের উপর স্থায়ী ঢালাই করে ড্রেনের পকেট বন্ধ করে দিয়েছেন, কোথাও ৪০ ফুট, কোথাও ৫০ ফুট পর্যন্ত। এতে ড্রেন পরিষ্কার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। নগরবাসীর প্রতি অনুরোধ, ড্রেনের উপর স্থায়ী ঢালাই করে ড্রেনের পকেট বন্ধ করবেন না।”
জলাবদ্ধতা নিরসনে রাজশাহী সিটি কর্পোরেশনের আগাম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তারা বলছেন, বছরের পর বছর অনেক ড্রেন অপরিষ্কার ছিল। এবার আগেভাগেই পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় তারা আশাবাদী। আগাম তৎপরতায় এবার জলাবদ্ধতা কমবে বলে তারা আশাবাদী।নগরীর বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “রাসিক প্রশাসকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দীর্ঘদিন পর নগরীতে এমন কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে। জলাবদ্ধতা নিরসনে আগাম প্রস্তুতি নেওয়ায় এবার নগরবাসীর দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছি।”
অপর বাসিন্দা শরিফুল হাসান বলেন, “নগরবাসীর কষ্টের কথা বিবেচনা করে রাসিক যেভাবে মাঠে নেমেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। রাসিকের কর্মীদের সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে দেখে ভালো লাগছে। নাগরিক সেবায় এই আন্তরিকতা সব সময় বজায় থাকুক। এমন কার্যকর উদ্যোগের জন্য রাসিক প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork