1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৫০|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার।

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৩, ২০২৬,
  • 23 Time View

যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার।

​ডেস্ক রিপোর্ট:

​যশোরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম (৫৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, যশোর।
​গ্রেফতারকৃত রবিউল ইসলাম যশোর পৌরসভার শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার মৃত আউয়াল মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার (০২ মে) গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি যশোরের একটি আভিযানিক দল কোতোয়ালি মডেল থানাধীন মনোহরপুর বাজার এলাকায় অবস্থান নেয়। সকাল ৮:৪৫ মিনিটের দিকে যশোর-মাগুরা মহাসড়কে অবস্থিত ‘সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন’-এর পাশে ঢাকাগামী ‘হানিফ পরিবহনের’ একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২১) তল্লাশি চালানো হয়। এসময় রবিউল ইসলামের হেফাজত থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
​পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০:৪০ মিনিটে তার শংকরপুরস্থ নিজ বসতবাড়িতে অভিযান চালায় ডিএনসি। সেখান থেকে আরও ১ হাজার ২০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। দুই দফায় মোট ৬ হাজার ২০০ পিস মাদকদ্রব্য জব্দ করা হয়। ​৬ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। ​মাদক কেনাবেচায় ব্যবহৃত ০১টি বাটন মোবাইল ফোন।
​হানিফ পরিবহনের ০১টি বাসের টিকিট।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের এই বিশাল চালানের উৎস এবং এর সাথে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
​যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork