
রাজশাহী পবা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত।
শাহাদাত হোসেন
রাজশাহী
রাজশাহীর পবা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১ মে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, আজ থেকে ১৪২ বছর আগে আমেরিকার শিকাগো শহরের শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে যে আত্মত্যাগ করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজ বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বর্তমান সরকার শ্রমিকবান্ধব নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মালিক ও শ্রমিকের সুসম্পর্কই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি কাজের সুন্দর পরিবেশ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।