1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রাজশাহী-নওগাঁ-বগুড়া সড়ক এখন জাতীয় মহাসড়ক। - dailymuktobhor24
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:১৮|
শিরোনামঃ
​নিখোঁজ সংবাদ: স্বজনদের সন্ধান চাই লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, আহত সদস্য হাসপাতালে আটক ১ গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো’ স্ট্যাটাসে চাকরি গেল বিএমডিএর প্রকৌশলীর। রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মাঠে তৎপর রাসিক প্রশাসক। রাজশাহীতে ​ট্রাফিক পুলিশের সাথে অটোর যাত্রীর চরম দুর্ব্যবহার রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী দিনাজপুরের বিরামপুরে জনগণের টাকায় দায়সারা কাজ! বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের অভিযোগ কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান: ২ লাখ টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ, কারখানা সিলগালা কালীগঞ্জ উপজেলা ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহী-নওগাঁ-বগুড়া সড়ক এখন জাতীয় মহাসড়ক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬,
  • 37 Time View

রাজশাহী-নওগাঁ-বগুড়া সড়ক এখন জাতীয় মহাসড়ক।

সেলিম রেজা
রাজশাহী

সড়ক ও জনপথ বিভাগের রাজশাহী-নওগাঁ-বগুড়া মহাসড়কসহ সওজ অধিদপ্তরের দুটি আঞ্চলিক মহাসড়ককে জাতীয় মহাসড়ক শ্রেণিতে রুপান্তর করা হয়েছে। গত ২১ এপ্রিল পরিকল্পনা কমিশন ভৌত অবকাঠামো বিভাগ সড়ক পরিবহন উইংয়ের এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে। ওই প্রজ্ঞাপনে বগুড়া-নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা-ধামইরহাট-জয়পুরহাট (আর-৫৪৫) আঞ্চলিক মহাসড়কের অবশিষ্টংশ নতুনভাবে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের ২০০৩ সালের ১২ মে এবং ১৪ মে, এর প্রজ্ঞাপন অনুযায়ী সরকার কর্তৃক বর্ণিত সড়কের সংজ্ঞা ও শ্রেণিবিন্যাসের আলোকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই) কর্তৃক দাবিকৃত সড়কসমূহের মালিকানা ও দায়-দায়িত্ব নির্ধারণকরতঃ বিদ্যমান বিরোধ বা মতপার্থক্যের নিষ্পত্তি, সড়কের শ্রেণি-মান উন্নয়নের প্রস্তাব বিবেচনা, এক সংস্থার দায়িত্বাধীন সড়কের অন্য সংস্থার হস্তক্ষেপ অথবা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আনীত অভিযোগ বিবেচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত স্ট্যান্ডিং কমিটির সভা গত ১ ফেব্রুয়ারি পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে অনুষ্ঠিত হয়। এই প্রজ্ঞাপন অনুযায়ী বগুড়ার ৪ মাথা থেকে নওগাঁ-রাজশাহী সড়কের ১২২ কিলোমিটার এর আওতায় আসলো।
সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক জানান, সড়ক ও জনপথ বিভাগের আওতায় জেলা মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জাতীয় মহাসড়ক থাকে। জেলা মহাসড়ক থেকে ধাপে ধাপে আঞ্চলিক এবং আঞ্চলিক মহাসড়ক থেকে জাতীয় মহাসড়কে উন্নীত করলে ৪ লেন করা সহজ হয়। তত্বাবধায়ক প্রকৌশলী মো. হামিদুল হক জানান, জাতীয় মহাসড়কে উন্নীত করার ফলে এই সড়কটি ৪ লেনে উন্নীত করাসহ সড়ক নিরাপত্তাজনিত কাজ করার সুযোগ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork