1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির পক্ষ থেকে শাড়ী-লুঙ্গী বিতরণ - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:৪৩|
শিরোনামঃ
আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং করা হয়,একই ড্রামের ভিতর। যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার। রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণ।

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির পক্ষ থেকে শাড়ী-লুঙ্গী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২০, ২০২৬,
  • 104 Time View

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির পক্ষ থেকে শাড়ী-লুঙ্গী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: উমর ফারুক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করেছে ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতি। সমিতির আহ্বায়ক শাহেন আলী মিঠু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে সদস্য সচিব দুলাল উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাহামুদুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক রিমন মোল্লা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চেয়ারম্যান গাজী জালাল, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আল হেলাল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাবু এবং অর্থ সম্পাদক বেলাল হোসেনসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ অসহায় মানুষের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গী তুলে দেন। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork