1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
- dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:২৭|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 153 Time View

বগুড়া কাহালুতে যুবদল নেতা রাহুল সরকার হত্যা: মূলহোতা জামিল গ্রেফতার

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর যুবদল নেতা রাহুল সরকার হত্যা মামলার মূলহোতা জামিল হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি বগুড়ার ওসি মো. ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জামিল কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে তিনি গাড়িদহ এলাকায় পালিয়ে ছিলেন।

গত মঙ্গলবার দুপুরে কাহালুর মাগুরা গ্রামে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় পূর্বশত্রুতার জেরে ১০-১২ জন দুর্বৃত্ত যুবদল নেতা রাহুল সরকারের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পুকুর লিজ নেওয়া নিয়ে নিহত রাহুল, তার চাচা সালাম এবং জামিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহত রাহুল সরকার ছিলেন বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং কইগাড়ি এলাকার সাবেক বিএনপি নেতা সোবাহান সরকারের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork