1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র বিতরণের গুজব: আরএমপির সতর্কবার্তা - dailymuktobhor24
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:৫১|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র বিতরণের গুজব: আরএমপির সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 106 Time View

সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র বিতরণের গুজব: আরএমপির সতর্কবার্তা

মোঃ শাহাদাত হোসেন
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রকাশ্যে অস্ত্র বিতরণের ভিডিওটি সম্পূর্ণ গুজব ও মিথ্যা তথ্য।

অদ্য (১৬ অক্টোবর ২০২৫) রাকসু নির্বাচনের দিনে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার একটি বাগানের ভেতর কিছু লোকের অবস্থানরত একটি অস্পষ্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করা হয় যে, “একটি রাজনৈতিক দলের লোকজন বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছে।”

বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখে, বিভিন্ন দলের সমর্থক ও স্থানীয় উৎসুক লোকজন বাগানের পায়ে হাঁটা পথে ঘুরাফেরা করছে, গাছের ছায়ায় বসে আড্ডা দিচ্ছে এবং খাওয়া-দাওয়া করছে। ঘটনাস্থলের অদূরেই পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের অবস্থান ছিল।

আরএমপি বলেছে, এমন একটি উন্মুক্ত স্থানে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে অস্ত্র বিতরণের ঘটনা ঘটার কোনো প্রশ্নই আসে না।

একটি মহল ইচ্ছাকৃতভাবে উৎসুক লোকজনের আড্ডা ও খাওয়ার দৃশ্য দূর থেকে ধারণ করে তা অস্ত্র বিতরণের নামে গুজব হিসেবে প্রচার করছে, যাতে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানো যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে গুজব ও মিথ্যা তথ্য প্রচার, পোস্ট, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আরএমপি স্পষ্ট করে জানিয়েছে, এই ধরনের গুজবমূলক কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork