
সাতক্ষীরায় সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার মাদরা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯টার দিকে ৩৩ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল তেঁতুলতলা এলাকায় অবস্থান নেয়। এসময় সীমান্তের দিকে যাওয়া এক সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের নোটে তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ডলার সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।