1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
সাইবার সচেতনতায় কাজ করছে “Invisible Talha” টিম - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১০:৫৪|
শিরোনামঃ
মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার । একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন।

সাইবার সচেতনতায় কাজ করছে “Invisible Talha” টিম

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬,
  • 182 Time View

সাইবার সচেতনতায় কাজ করছে “Invisible Talha” টিম

নিজস্ব প্রতিনিধি:

ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে “Invisible Talha” নামের একটি স্বেচ্ছাসেবী সাইবার টিম। সৌদি আরব ও বাংলাদেশের একদল সাইবার এক্সপার্ট, ফ্রিল্যান্সার ও প্রোগ্রামারের সমন্বয়ে পরিচালিত এই টিম প্রায় এক মাস আগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আত্মপ্রকাশের পর থেকেই তারা অনলাইন প্ল্যাটফর্মে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার অপরাধ, ভুয়া তথ্য প্রচার, প্রাইভেসি লঙ্ঘন ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এমন প্রেক্ষাপটে “Invisible Talha” টিম ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সাধারণ ব্যবহারকারীদের সচেতন করতে নিয়মিত তথ্যভিত্তিক পোস্ট, রিপোর্টিং গাইডলাইন ও পরামর্শমূলক কনটেন্ট প্রকাশ করছে।
টিমের পক্ষ থেকে জানানো হয়, তাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা নয়; বরং অনলাইন অশ্লীল ও অবৈধ কনটেন্ট রিপোর্টিংয়ে সহায়তা প্রদান, কপিরাইট ও প্রাইভেসি সুরক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো।

টিমের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে:-

অনলাইন কনটেন্ট রিপোর্টিং বিষয়ে দিকনির্দেশনা প্রদান
কপিরাইট ও প্রাইভেসি সংক্রান্ত সচেতনতামূলক প্রচার
সাইবার নিরাপত্তা বিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ
ডিজিটাল অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি
ভবিষ্যতে বিভিন্ন অনলাইন সেমিনার, সচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে টিম কর্তৃপক্ষ।

🗣️ এডমিন – Invisible Talha টিম
★ CEO & Founder – Sk Sharif
★ Senior Admin – Arifur Rahman & Ariyan Khan Habil

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork