1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
সংবাদ প্রকাশের পর অবশেষে মুক্ত হলো ১০ পরিবার - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:৫৩|
শিরোনামঃ
✨ নতুন রূপে, নতুন আশায় পথচলা শুরু ✨ মাতৃ জুয়েলার্স আপনাদের ভালোবাসা ও আস্থাকে সাথে নিয়ে আবারও নতুনভাবে যাত্রা শুরু করলো। 💎 আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার 💎 বিশ্বস্ততা ও মানের নিশ্চয়তা 💎 আপনার পছন্দই আমাদের অগ্রাধিকার 📍 ঠিকানা: লক্ষীকোল বাজার, বড়াইগ্রাম, নাটোর আপনাদের একান্ত সহায়তা ও দোয়া কামনা করছি। 📞 যোগাযোগ: লিটন: 01740-804992 মিলন: 01740-636446 রাজশাহী দামকুড়া থানাধীন হরিপুরে মেম্বার নওশাদ আলীর প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে ৬ নং ওয়ার্ডের দৃশ্যপট: রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান। রাজশাহী পবায় এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। রাজশাহী ​মহানগর ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী রফিক গ্রেফতার। রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের এসএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷

সংবাদ প্রকাশের পর অবশেষে মুক্ত হলো ১০ পরিবার

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
  • 114 Time View

সংবাদ প্রকাশের পর অবশেষে মুক্ত হলো ১০ পরিবার

সরকারি রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করেছিল প্রভাবশালী তিন ভাই

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামে প্রায় ১৫ দিন ধরে সরকারি রাস্তা বন্ধ করে ১০টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছিল এক প্রভাবশালী পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে। তবে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অবশেষে উন্মুক্ত হয়েছে ওই পরিবারের চলাচলের পথ।

গতকাল শুক্রবার বিকেলে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হোসেনের নির্দেশে ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া অপসারণ করেন এবং অবরুদ্ধ পরিবারের চলাচলের পথ উন্মুক্ত ঘোষণা করেন। এতে অবরুদ্ধ ১০টি পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনয়ারীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাহারা গ্রামে প্রভাবশালী তিন ভাই—আব্দুল আউয়াল খান, মোতাহার হোসেন ও আব্দুল মতিন—সরকারি রাস্তা তাদের পৈত্রিক সম্পত্তি দাবি করে বাঁশের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেন। ফলে গ্রামের মোহাম্মদ কোরবান আলী মণ্ডল, সবুজ মণ্ডল, তরিকুল মণ্ডল, শরিফুল মণ্ডল, হযরত মণ্ডল, মুমতাজ মণ্ডল, রমজান আলী, স্বপন হোসেন, আজগর আলী ও আব্দুল মাওয়াল খানসহ মোট ১০টি পরিবার প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

এ বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, “আমাদের জানা মতে এটি বহু বছর ধরেই সরকারি রাস্তা। এটি কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়।”

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হোসেন বলেন, “গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনাটি জানতে পারি। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পথ উন্মুক্ত করা হয়েছে।”

অবরুদ্ধ পরিবারগুলোর সদস্যরা গণমাধ্যম ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের পরই তারা মুক্তভাবে চলাচলের সুযোগ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork