1. dailyainerkantho@gmail.com : admin :
  2. dailymuktobhor24@gmail.com : dailymuktobhor24 :
রূপগঞ্জে মহানবীকে নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার। - dailymuktobhor24
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৩:৫৭|
শিরোনামঃ
রাজশাহী সিটি পশুহাটে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি চরমে : কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। মেয়র প্রার্থী সাইজুদ্দিনের সএসসি পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মাঝে পানি ও খাবার বিতরণ। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যায় উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি বড়াইগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড—৫০০ টাকার নেশা, প্রাণ দিলেন মা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর হাতে সাংবাদিক লাঞ্ছিত, রূপগঞ্জে নিন্দার ঝড় আএাইতে পুলিশের মাদকবিরোধি অভিযান:৷ জনহয়রানি ও চাঁদামুক্ত দলিল রেজিস্ট্রি’র প্রত্যয়: পবার নবগঠিত কমিটি ধামইরহাটে দোকান চুরির ঘটনায় দুই কুখ্যাত চোর গ্রেফতার। রাজশাহীতে উদ্ধারকৃত ১২ বছরের শিশু আঁখির অভিভাবকদের সন্ধান চায় পুলিশ রাজশাহী বোয়ালিয়া থানার অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার ।

রূপগঞ্জে মহানবীকে নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার।

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 104 Time View

রূপগঞ্জে মহানবীকে নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গত ২০সেপ্টেম্বর শনিবার রাতে প্রীতম দাস(২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। প্রীতম দাস ওই এলাকার স্বপন দাসের ছেলে। সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিইসি বিভাগে অধ্যয়নরত।
পুলিশ জানায়, গত ২০সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ও হযরত আয়েশা(রাঃ)কে জড়িয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়ে। প্রিতম দাসের ফেসবুক আইডিতে এমন মন্তব্যে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)কে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের কথা স্বীকার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তাপস কুন্ড বাদী হয়ে প্রিতম দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে এমন মন্তব্যে প্রিতম দাসকে গ্রেফতার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                    thmes cretaed by bditwork